ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সমাপ্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 24, 2026 - 2:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে তানোর এলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড

ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (চলতি দায়িত্ব)সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড

অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস,তানোর পৌর আমির মাওলানা জুয়েল রানা, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।দীর্ঘ ১৫ বছর ধরে তানোর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও

জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের তানোর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করে। তানোর উপজেলায় প্রায় একশো দশ কোটি ব্যয় করা হয়েছে।উপজেলায় ৫ হাজার ৭০৭ জন শিশু ও এক লাখ ৪২ হাজার উপকারভোগী রয়েছে।অনুষ্ঠানে শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি কর্মসূচির সফল উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু একটি উন্নয়ন সংস্থা হিসেবে নয়, বরং মানবিক পরিবারের মতো তানোরের মানুষের পাশে থেকে কাজ করেছে। তাদের বিভিন্ন কর্মসূচি এ অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর হতে সহায়তা করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।