ভূরুঙ্গামারীতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৪ আগস্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, চুরি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার উদ্যোগে “উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন।
সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন।
সভায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ, কাজী আলাউদ্দিন মন্ডল আহব্বায়ক উপজেলা বিএনপিসহ,অন্যান্য নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ বলেন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান। মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও সাইবার বুলিংকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। চুরি-ডাকাতি রোধে পাড়া-মহল্লায় নৈশ প্রহরার উপর জোর দেন তারা। জনগণ ও পুলিশের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে অপরাধ দমনে বিট পুলিশিং এর গুরুত্ব তুলে ধরা হয়।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “পুলিশ একা অপরাধ দমন করতে পারবে না। জনগণের সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”সভা শেষে স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন পুলিশ কর্মকর্তারা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।








