ঢাকা | আগস্ট ২৫, ২০২৬ - ২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘা থানার এএসআই আব্দুল মালেক আবারও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 24, 2026 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের কর্মমূল্যায়নে রেঞ্জের আটটি জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলার বাঘা থানার চৌকস কর্মকর্তা এএসআই মো. আব্দুল মালেক। আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা পেয়েছেন।

রবিবার (২৩ আগষ্ট) রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ এর পক্ষ থেকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ক্রেস্টটি এএসআই আব্দুল মালেকের হাতে তুলে দেন।

জানা যায়, এর আগেও সফলভাবে ওয়ারেন্ট তামিল এবং পেশাদারিত্ব প্রদর্শনের জন্য একাধিকবার রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন এই মেধাবী পুলিশ কর্মকর্তা এএসআই আব্দুল মালেক। আগামী দিনগুলোতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং জনগণের সেবা নিশ্চিতকরণে তিনি অনন্য ভূমিকা রাখবেন। এমনটাই প্রত্যাশা বাঘা থানা পরিবারের। তার এই সাফল্যে পুরো বাঘা থানা পুলিশ পরিবার আনন্দিত ও গর্বিত।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, এএসআই আব্দুল মালেক অত্যন্ত দায়িত্ববান, চৌকস ও কর্মঠ একজন পুলিশ কর্মকর্তা। নানা কার্যক্রমে তিনি এর আগেও দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য শুধু বাঘা থানাই নয়, পুরো রাজশাহী জেলা পুলিশকে গর্বিত করেছে। আমরা আশা করি, তাঁর এই সততা ও নিষ্ঠা দেখে অন্যান্য পুলিশ সদস্যরাও আরও বেশি উৎসাহিত হবেন।

এই সম্মাননা প্রদানকালে বাঘা থানা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।