ঢাকা | আগস্ট ২৮, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 28, 2026 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে মাদকের ভয়াবহতা ও এর কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আলীনগর ভূতপুকুর জামে মসজিদ এলাকায় জুমার নামাজের পর স্থানীয় জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,

হচাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির ভয়াবহতা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় স্থানীয় জনগণ মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।