ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 29, 2026 - 3:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনজন বৈদ্যর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কামরুল হাছানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রহিম উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসেন, শিক্ষক প্রতিনিধি আমেনা বেগম ও প্রাক্তন শিক্ষার্থী বোরহান উদ্দিন চৌধুরী।
সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, “অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সন্তানের লেখাপড়ার প্রতি অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।”

ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার সরফভাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২৯-০৮-২০২৬ইং, ০১৮৬৭২৯১০৩৩