সখিপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সখিপুর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখিপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য এড. আহমেদ আযম খান।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করেও দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালিটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের বর্তমান উন্নয়ন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেইসাথে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উপস্থিত হওয়ায় সকলকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।








