ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 1, 2026 - 12:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিরিরবন্দর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ উল আলমের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান নুরে আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনুয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন, ভিয়াইল ইউনুয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন। তাঁরা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, “বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে”। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবাসীর উদ্দ্যেশে দোয়া কামনা করা হয়।