ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাছ ধরার নিষিদ্ধ ক্যারেন্ট জালকে কেন্দ্র করে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।
২ সেপ্টেম্বর( বুধবার) অনুমান ৪ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর গ্রামে এই নৃঃসঙ্গ হত্যা কান্ড ঘটেছে। নিহত মোস্তাকিম(২৩) শিবপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, মাছ ধরার কারেন্ট ও তৌড়া জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডায় জডিয়ে পড়লে এক পর্যায়ে সাবল ও হাসুয়া দিয়ে মোস্তাকিমকে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে মোস্তাকিমের মা উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মার-পিট করতে থাকে। সে ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ঘটনা স্থল থেকে তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত্যু ঘোষণা করে এবং তার মাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এ ঘটনায় নিহত মোস্তাকিমরে বোন বেলী খাতুন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম অবগত হলে তার কঠোর নিদর্শনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে বুধবার রাতভর অভিযান চালিয়ে ভোরে সাহাপুর আংগরত কলোনি এলাকা থেকে শিশু সহ ৫ জন আসামি রতন (২২), ছাইদুল ইসলাম (২৪), শিশু হাছান আলী উভয় পিতা আঃ জলিল, রোকেয়া বেগম (৫৫) স্বামী আঃ জলিল, জাকিয়া সুতানা স্বামী ছাইদুল উভয় সাং শিবপুর উপজেলা ধামইরহাট জেলা নওগাঁ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ জানান, আসামীদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া কাজ চলমান রয়েছে।








