সখিপুরের বহেড়াতৈল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মনিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার ২নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনিরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নের ৩ নম্বর
ওয়ার্ড ঘাটেশ্বরীবাসীর আয়োজনে ঘাটেশ্বরী মিলপাড় মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ, সাধারণ জনগণ ও মা-বোনেরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৮ সখিপুর-বাসাইল আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খানের দৃষ্টি আকর্ষণ করে
মনিরের জন্য সমথর্ন কামনা করেন।
তারা আরো বলেন, অতীতে আমরা অনেক নেতাকে ভোট দিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, এবার আমাদের ভাই, বন্ধু ও সন্তান মনিরকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনির ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ এবং আধুনিক লাইব্রেরি স্থাপন, মৎস্য অভয়ারণ্য গড়ে তোলা, গরিব-অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং পর্যটনকেন্দ্র উন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বহেড়াতৈল ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনির বর্তমানে সখিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।








