ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কংগ্রেসের সমালোচনায় টম হোম্যান, ICE নিয়ে তীব্র বার্তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 16, 2026 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)ICE-এর কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের মধ্যে কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ টম হোম্যান।

হোম্যানের বক্তব্যের মূল বিষয় হলো—দেশের অভিবাসন আইন কার্যকর করতে ICE-কে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিতে হবে। একই সঙ্গে ICE কর্মকর্তাদের বিরুদ্ধে যে ধরনের কঠোর সমালোচনা ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে হোম্যান ICE কর্মকর্তাদের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন যে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অন্যতম প্রধান মুখ হিসেবে হোম্যান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর enforcement-এর পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ICE-এর গ্রেপ্তার ও deportation কার্যক্রমও অব্যাহত রয়েছে। আগস্টে ICE প্রায় ৫১ হাজার গ্রেপ্তার করেছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ICE-এর কর্মকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠন ও ডেমোক্র্যাট নেতাদের পক্ষ থেকে ব্যাপক সমালোচনাও রয়েছে। তাদের অভিযোগ, অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা মানবিক সংকট তৈরি করছে। ফলে ICE-এর ক্ষমতা, অর্থায়ন এবং কার্যক্রম নিয়ে কংগ্রেসে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে।

হোম্যান অবশ্য মনে করেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন কার্যকর করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁর বক্তব্যে স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনবিরোধী অভিযান থেকে পিছিয়ে আসতে চায় না।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুটি আবারও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ICE-এর কার্যক্রমকে কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে।