ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 20, 2026 - 5:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া রাখা ও সেবনের অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ঘটিকার সময় উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের দল্লা (মিশন পাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশের এএসআই (নিঃ) মো. নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় দল্লা (মিশন পাড়া) গ্রামের রশিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়াসহ রশিদুল ইসলাম (৪০) ও মো. নাজমুল হক (৪৩) কে আটক করা হয়।

পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত রশিদুল ইসলামকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫০ টাকা অর্থদন্ড এবং মো. নাজমুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযানে একটি টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, ৪টি পাইপ, ২টি স্টিলের চামচ ও ৪টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম দল্লা (মিশন পাড়া) গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং নাজমুল হক পূর্ব দল্লা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।