ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, জনতার হাতে আটক অত:পর পুলিশের হাতে গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 20, 2026 - 6:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল ব্রিজ গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।গ্রেপ্তারকৃত আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের ছেলে।মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল

শনিবার দুপুরে ওই শিক্ষার্থী তার আড়াই বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজ ঘরে টেলিভিশন দেখছিল।এ সময় প্রতিবেশী আরমান আলী টেলিভিশন দেখার অজুহাতে তাদের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাদের ঘরে রেখে গৃহপালিত পশু আনতে পাশের মাঠে যান। এই সুযোগে আরমান আলী একা পেয়ে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মা বাড়িতে ফিরলে শিশুটি পুরো ঘটনাটি বিস্তারিত জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এর ফলে শনিবার রাতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরক্ষার স্বার্থে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই অভিযুক্ত আরমান আলী আত্মগোপনে চলে গেলেও আজ দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রামের বাসিন্দারা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।