জনগণের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছেন কাউন্সিলর পদপ্রার্থী সাফায়েত হোসেন!
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান :আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ সাফায়েত হোসেন (শিক্ষানবিশ আইনজীবী) শিক্ষাগত যোগ্যতা : বিবিএ, এমবিএ, এলএলবিপেশা : ব্যবসা ও দলিল লেখক তানোর সাব- রেজিস্ট্রি অফিস।রাজনৈতিক পরিচিতি ও অভিজ্ঞতা :সাবেক সভাপতি, ২ নং ওয়ার্ড তানোর পৌরসভা ছাত্রদল,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, তানোর পৌরসভা ছাত্রদল,সাবেক সহ-সভাপতি, তানোর পৌরসভা
ছাত্রদল,সাবেক সদস্য, রাজশাহী জেলা ছাত্রদল,প্রতিষ্ঠাতা, তালন্দ আদর্শ সংঘ সদস্য, তালন্দ ফুরকানিয়া মাদ্রাসা সদস্য, তালন্দ বাজার বনিক সমিতি সদস্য, তালন্দ এ এম উচ্চ বিদ্যালয় মসজিদ কমিটি।আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আপনাদের দোয়া, সমর্থন ও সততার সাথে সেবা করার সুযোগ চেয়েছেন তরুণ আইডল সাফায়েত হোসেন মাবুদ। বর্তমানে সে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে রাজশাহী জজকোর্টে কাজ করছেন। তার শিক্ষাগত যোগ্যতা :
বিবিএ, এমবিএ, এলএলবি। পেশা : ব্যবসা ও দলিল লেখক তানোর সাব- রেজিস্ট্রি অফিস। শিক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্বই পারে ২ নং ওয়ার্ড কে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে সাফায়েত হোসেন বলেন, “আমি আপনাদেরই সন্তান। এই ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং একটি মাদকমুক্ত,
আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”তিনি আরও বলেন, “পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। দলমত নির্বিশেষে আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দেব। আমি আপনাদের পবিত্র আমানত ভোটের মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
”এদিকে সাফায়েত হোসেনের গণসংযোগে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, “সাফায়েত একজন নম্র, ভদ্র ও পরোপকারী যুবক। তরুণেরা নেতৃত্বে আসলে ওয়ার্ডের উন্নয়ন দ্রুত হবে। আমরা তার পাশে আছি।নির্বাচনী প্রচারণায় ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ, যুবক ও মুরব্বিগন স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং এলাকা জুড়ে এখন সাফায়েত হোসেন মাবুদের পক্ষে জোরালো জনমত তৈরি হচ্ছে।








