ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 24, 2026 - 4:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের ওযু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নবনির্মিত ১২ পয়েন্টের ওযুখানা ও তিনটি টয়লেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY) বাংলাদেশের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WAMY-এর প্রকল্প প্রতিনিধি মো. আশরাফুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আনসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামিরুল ইসলাম, সমাজসেবক মো. কাউছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবনির্মিত এ ওযুখানা ও টয়লেট চালুর ফলে মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা ওযু এবং স্যানিটেশন সুবিধা ব্যবহারে উপকৃত হবেন। এ উদ্যোগকে স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের অবকাঠামোগত সুবিধা উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।