ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মঈনু গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 24, 2026 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীন মঈনুকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঈন উদ্দীন মঈনু হোছনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং উপজেলা যুবলীগের নেতা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন জানান, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।