প্রচ্ছদ » » মান্দায় বিএনপির প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মান্দায় বিএনপির প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউল নবীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজমুল হক নাজু।সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজাহার হোসেন ও ফজলে রাব্বি তুষার, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম ও সহসভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী নাজুর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।পরে প্রার্থীর সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এম এ মতীন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এ কে এম নাজমুল হক নাজুর নাম ঘোষণা করেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান।#