রাজাপুর প্রেসক্লাবে প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা নিয়ে আলোচনা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবে ‘৩৫তম বছর, প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজাপুর প্রেসক্লাবের সভাকক্ষে সুধীজনদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম তুলে ধরা এবং নাগরিক প্রত্যাশা পূরণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক সভাপতি মো. এনামুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বাবুলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকার।








