ঢাকা | অক্টোবর ২৬, ২০২৬ - ৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ১২টি ওযুর পয়েন্ট ও ৩টি টয়লেট উদ্বোধন করেন মেয়র প্রার্থী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 26, 2026 - 10:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার শিবপুর (শিয়ালা) গ্রামে অবস্থিত নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে নবনির্মিত ১২টি ওযুর পয়েন্ট ও ৩টি টয়লেট উদ্বোধন করা হয়েছে।

WAMY বাংলাদেশের তত্ত্বাবধানে নির্মিত এসব ওযুর পয়েন্ট ও টয়লেট উদ্বোধনের মাধ্যমে মসজিদের মুসল্লিদের জন্য ওযু ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারিত হলো। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নাচোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

WAMY-এর প্রকল্প প্রতিনিধি মো. আশরাফুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
নতুন এ সুবিধা চালু হওয়ায় মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওযু ও টয়লেট ব্যবহারে ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি মসজিদের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।