ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদক প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- ডিসি সাইফুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 27, 2026 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:মাদক প্রতিরোধ ও এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দলমত-নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা জোরদার করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার করণীয় নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানো এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এসময় বক্তারা মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরির লক্ষে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।