মিলান কনস্যুলের অফিসের আয়োজনে ২ দিনের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
জাকির হোসেন সুমন , ইউরোপ ব্যাুরো প্রধান :উত্তর ইতালির পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহর ফোরলি। এই ফোরলি শহরে বসবাস করছে প্রায় পাঁচ হাজার বাংলাদেশী। ইতালির রাজধানী রোম ও বাণিজ্যিক শহর মিলানো কয়েকশ কিলোমিটার দূরের পথ হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা কাজ ফেলে রোম দূতাবাস বা
মিলানো কনস্যুলেট অফিসে গিয়ে পাসপোর্ট নবায়ন , নো ভিসা রিকোয়ার্ড , জন্ম নিবন্ধন সনদ , ওয়েজ অর্নার কল্যান কার্ডের আবেদন করা সম্ভব হয়ে উঠে না, তাই প্রবাসীদের যাতায়াত ও ভোগান্তির কথা চিন্তা করে দুই দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করে মিলানো কনস্যুলেট অফিস। বাংলাদেশ এসোসিয়েশন অফ ফোরলির সার্বিক সহযোগীতায় দুই দিনের ভ্রাম্যমাণ
কনস্যুলেট সেবায় ফোরলি ও আশে পাশের শহরে বসবাসরত প্রায় ১২ শ প্রবাসী বাংলাদেশী সেবা গ্রহন করেন। সে সময় উপস্থিত ছিলেন মিলানো কনস্যুলেট অফিসের কনসাল ও দূতালয় প্রধান মুহাম্মদ শরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী । ফোরলির স্হানীয় একটি হল রুমে আয়োজিত এই কনস্যুলেট সেবায় সুশৃঙ্খল ভাবে সেবা গ্রহন করেন
আবেদনকারীরা । সুশৃঙ্খল ও সঠিক ভাবে সেবা প্রদান করতে পেরে ও সেবা গ্রহন কারীরা সন্তুষ্ট প্রকাশ করেন। কনস্যুলেট সেবা চলাকালে ফিরেন্স হতে আসা প্রবাসী বাংলাদেশী ও বিএনপি নেতৃবৃন্দ মিলানো কনস্যুলেট অফিসের কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। সে সময় বাংলাদেশ এসোসিয়েশন অফ ফোরলি নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটি কে ও মিলানো
কনস্যুলেট অফিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান পরিচ্ছন্ন ও ঝামেলামুক্ত ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য। সে সময় উপস্থিত ছিলেন , বাংলাদেশ এসোসিয়েশন অফ ফোরলি র সভাপতি তানভীর হোসেন , সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল , উপদেষ্টা ফুয়াদ মিদ্দ রেজা , লালন , কার্যকরী সদস্য নাহিদ , বিল্লাল , শাওন , রাফি , ওসমান , ডিএসপি ইসলাম , ইব্রাহিম , সাদ্দাম , রোমান , রিফাত , জিহাদ , সোহেল , রাজিব , সাগর প্রমূখ ।








