ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 2, 2026 - 2:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১লা নভেম্বর) বিকালে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে ৮০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আখরাজুল ইসলাম চৌধুরী, ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহেল হোসেন সুমন। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগীতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবির হাসান মিলন।