ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাবখালী ইউনিয়নের চকবনপাথালিয়ায় চেয়ারম্যান প্রার্থী শামীমের নির্বাচনী উঠান বৈঠক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 14, 2026 - 5:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:ময়মনসিংহের সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উ্ন্নয়নের ছোয়া পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে নিজের অবস্থান শক্ত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রাম পাড়া মহল্লায় নিয়মিত মতবিনিময় করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক,

কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য ও মহানগর বিএনপির সদস্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী এ.কে.এম রফিকুল আলম শামীম।

ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চকবনপাথালিয়ায় এলাকার বেপারী বাড়িতে স্থানীয় ভোটার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে একজন নেতা হিসেবে নয়, আপনাদেরই সন্তান হিসেবে দেখুন। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই এলাকার ধুলোবালি, মাটি আর মানুষের ভালোবাসাই আমার প্রেরণা। আপনাদের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তের অংশীদার আমি। আজ আপনাদের সামনে কোনো শাসক হতে নয়, বরং আপনাদের আজ্ঞাবহ সেবক হিসেবে কাজ করার আগ্রহ নিয়ে এসেছি। আপনারা আমাকে আপনাদের সেবা করার সেই সুযোগটুকু দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের আস্থার মান রাখব। এসময় তিনি ভোটারদের ভোট এবং সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন।

​এসময় ​বৈঠকে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাধারণ ভোটাররা প্রার্থীর পক্ষে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে জনগণের প্রত্যাশা, এলাকার উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।