বারহাট্টায় ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সিংধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিংধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।আজ ১৪ নভেম্বর দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে এ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী কাজী বাতেন, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি নির্মাণ হলে সিংধা ইউনিয়নের সাধারণ মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








