উত্তর রাঙ্গুনিয়া সপ্রাবিতে ডে ক্যাম্প অনুষ্ঠিত!
রাঙ্গুনিয়া:“স্কাউটিং করব,সুন্দর জীবন গড়বো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিটে কাবদের নিয়ে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন পর্বের মধ্যে দিয়ে সারাদিনের কার্যক্রমের শুরু হয়। এর পরপরই কাব শিক্ষার্থীদের সকাল সেশনে স্কাউটিংয়ের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা, ক্রমোন্নতিশীল ব্যাজ পদ্ধতি, গেরো ও প্যাক মিটিং পরিচালনা করা হয়।
এর আগে উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম পরিচালক স্কাউটার বিধান দেওয়ানজীর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ কমিটির সভাপতি শান্তনু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী,ব্যাংকার গালিব বিন হাসেম ফাহিম।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম অঞ্চলের সহকারী লিডার ট্রেইনার স্কাউটার মলয় কুমার দে।
দিনের শেষে দ্বিতীয় পর্বে স্কাউটস ওন,আলোচনা সভা,সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত কমিশনার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা
বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা সম্পাদক
আজিজুল ইসলামসহ অন্যান অতিথিরা।
সমাপনী সভায় বক্তারা জানান, বার্ষিক
ডে -ক্যাম্প শিশুদের মনোবল দৃঢ়, স্কাউটিং কার্যক্রম সম্পর্কিত হাতে কলমে শিক্ষা, একে অপরের সাথে বন্ধুত্ব সৃষ্টি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ সাধন, আত্মসম্মান বোধ নিয়ে বেচে থাকা, সহানুভূতিশীল মনোভাব পোষণ তদুপরি বৈষম্যহীন সমাজ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক।








