ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 23, 2026 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

খলিল চৌধুরী , লোহাগাড়া:লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে

উপজেলার আধুনগর মছদিয়া এলাকায় মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি
খোরশেদ আলমের সঞ্চালনায় সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মফিজুর রহমান,

মোহাম্মদ ওসমান, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, ইয়াছিন, মোহাম্মদ জসিম ও রিদুওয়ান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর। সম্প্রতি মছদিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে এক বক্তা শতবর্ষী মছদিয়া কবরস্থানকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। যা কবরস্থান নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সমাবেশে বক্তারা এধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।