ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে বই বিতরণ উৎসব পালিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 4:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

সুমন পল্লব,হাটহাজারী, চট্টগ্রাম  ঃঃ সারাদেশের ন্যায় হাটহাজারী উপজেলার প্রাথমিক-মাধ্যামিক স্তর এর বিদ্যালয় গুলোতে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে সরকারি নির্দেশনা মোতাবেক হাটহাজারী উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব এর শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ শফিউল আজম, পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মডেল সরকারী প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম চৌধুরীসহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এছাড়াও হাটহাজারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধি অনুযায়ী শারিরীক দুরত্ব বজায় রেখে প্রতি শ্রেণিতে বই বিতরণ করা হয়।

উল্লেখ্য করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।