গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন
নবোদয় প্রতিবেদক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩ জনে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৩৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।








