ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে বাড়ীঘর ভাংচুর, লুটপাটসহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 24, 2023 - 11:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 151 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ– নওগাঁর ধামইরহাটে মাথা গোজার ঠাঁইটুকুও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, প্রকাশ্য দিবালোকে বাড়ীঘর ভাংচুর, লুটপাট করেও ক্ষান্ত হয়নি, মারপিট করে গুরুত্বর জখম ও শ্লীতাহানি  করার অভিযোগও পাওয়া গেছে।
২৪ মার্চ শুক্রবার ভোর সকালে শল্পী এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিনের বেলায় এমন ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রুপনারায়নপুর গ্রামের মৃত কিছমত আলীর ছেলে আজিজার রহমান এর বাড়ীতে প্রতিপক্ষ মহব্বতপুর (হরিতকীডাঙ্গা) গ্রামের  মৃত কাদির বক্সের ছেলে আঃ সামাদ ওরফে ছামাদুল ও ছামাদুলের ছেলে আঃ হাকিম , রুপনারায়নপুরের মোজাহারের ছেলে রেজাউল সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ লাঠিয়াল দেশীয় অস্ত্রধারী বাহিনী আজিজারের বাড়ীতে হামলা চালায়। এ সময় গৃহকর্তার ১৩৫টি ঢেউটিন, জি,আই তার ৫শত কেজি, সিমেন্টের খুটি ৬০ পিচসহ বাড়ীর মুল্যবান আসবাবপত্র, চাল-ডাল ও নগদ ৪১ হাজার টাকাসহ মালামাল পাওয়ারট্রলি ও ইজিবাইকযোগে লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগী আজিজারের স্ত্রী ওসনারা ও ছেলে ফারুককে মারপিটে জখম করে। মাথা গোজা ঠাইটুকু হারিয়ে প্রলাপ বকছেন পরিবারের অন্যান্য স্বজনরা। হামলা কারীদের প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে আজিজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। বাদীর দাবী ‘তার বাবা কিছমত আলীর জমিতে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও কিছু ক্রয়কৃতসহ মোট ৭৪ শতাংশ সম্পত্তিতে দীর্ঘ আড়াই বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন, এ নিয়ে প্রতিপক্ষের সাথে জমির অংশ নিয়ে দ্বন্দও চলমান আছে বটে।’ তবে অভিযুক্তদের মধ্যে রেজাউলের সাথে ০১৭১৪-২৬৫১৭ মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা নিরসনের চেষ্টা করছিলেন বলে জেনেছি, তবে আজকের হামলার ঘটনা জানা নেই, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।