ঢাকা | মে ৩, ২০২৬ - ৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস  পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 26, 2023 - 6:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬মার্চ) সকাল ১১টার দিকে ধর্মপাশা ১নং মাডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনি কক্ষে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর ধর্মপাশা এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ফারুক আহমেদ। আবৃত্তি শিক্ষক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার উমা রাণী ও তাসলিমা আক্তার প্রমুখ।

পরে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আবৃত্তিতে ৩জন ও সংগীতে ৩জন মোট ৬জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেওয় হয়। আবৃত্তিতে শশী, ইমন ও সামিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে এবং সংগীতে শশী, ইমন ও লামীম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

এসময় উপস্থিত ছিলেন, কিশোর-কিশোরীদের অভিবাবক ও কিশোর-কিশোরী ক্লাবের সকল সদস্যবৃন্দ।