ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটের ৬ মামলার সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 5, 2023 - 9:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাট থানা পুলিশ ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছেন।

গ্রেফকৃত আসামীর বিরুদ্ধে একই জেলার দু’ই উপজেলা ধামইরহাট ও পত্নীতলা ৬টি মামলা রয়েছে, যার ৫ টি মামলায় সাজা হয়েছে। সুত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সোমবার সকাল ৯ টায় ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৫টি সি’আর সাজা পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা’র আসামি ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৪৫) কে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরেদিন ৪ এপ্রিল সকালে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, জানা যায়, পলাতক আসামি মোকলেছুর রহমান দীর্ঘ কয়েক বছর যাবৎ  ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।