পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চরপাড়া মেডিকেল কলেজ এর বিপরীতে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার এর নেতৃত্বে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু ।
এ সময় মাননীয় মেয়র মহোদয় অসহায়, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই।
আরও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহম্মদ, জেলা যুবলীগের নেতা ইমরুল বাবু, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল হাসান সহ প্রমূখ।