ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ হলেন এসআই শেখ আলী আজহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 12, 2023 - 1:40 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পত্র পেয়েছেন শেখ আলী আজহার।

তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ থানায় কর্মরত আছেন। গত মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজ’র কার্যালয় থেকে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএিম (বার) পিপিএম-সেবা স্বাক্ষরিত এই সম্মাননা সনদ গ্রহণ করেন।

তাকে এই সম্মাননা সনদ প্রদানের জন্য ডিআইজি’কে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।