ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধারসহ দুই চোর আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 13, 2023 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের চোরাই হওয়া মালামাল উদ্ধারসহ ০২ জন গ্রেফতার।

বৃহস্পতিবার(১৩এপ্রিল)শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানাযায়,গত ১০ এপ্রিল রাত আনুমানিক ভোর ১ ঘঠিকা তেকে ৫ ঘঠিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা শ্রীমঙ্গল থানাধীন দুর্গানগর এলাকা হইতে ০১টি ১০ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করিয়া নিয়া যায়।উক্ত সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নামে শ্রীমঙ্গল থানা পুলিশ পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় এসআই/রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৩এপ্রিল ভোর ৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন আঐ গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ ছন্দু মিয়া(৩৬),পিতা-মৃত ফটিক মিয়া,গ্রাম-আঐ,থানা-শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজারকে তাহার বসত বাড়ি হইতে আটক করা হয় ।

আটক আসামী ছন্দু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়,গত ১০ এপ্রিল রাতে তাহার সহযোগী আসামীদের নিয়া ট্রান্সফরমারটি চুরি করিয়া ট্রান্সফরমারের কিছু তামার তার দুর্গানগর গ্রামের হাবিবুর রহমান এর ভাঙ্গারি দোকানে বিক্রি করে বলে জানায়।

তারপর আসামী ছন্দুৃ মিয়াকে নিয়ে দুর্গানগর গ্রামে আসামী হাবিবুর রহমানকে তাহার বসত ঘর হইতে আটক করিয়া দুর্গানগর বাজারস্থ তাহার ভাঙ্গারি দোকান হইতে সাক্ষীদের সম্মুখে ০৬ (ছয়) কেজি তামার তার,মূল্য আনুমানিক ৬,০০০/-(ছয় হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তারপর গুলগাঁও সাকিনে আসামী হাবিবুর রহমান পাগলার বসত বাড়িতে উপস্থিত হইলে টের পাইয়া আসামী হাবিবুর রহমান পাগলা রাতের আধারে দৌড়াইয়া পালাইয়া যায়।স্থানীয় লোকজনদে সম্মুখে

আসামী হাবিবুর রহমান পাগলার বসত ঘরে তল্লাশী করিয়া ০৪ (চার) কেজি তামার তার, মূল্য আনুমানিক ০৪ (চার হাজার) টাকাসহ, লোহার তৈরী ০১টি ১৮”বোল্ট কাটার,লোহার তৈরী ০১টি বোল্ট কাটার,কাঠের হাতল যুক্ত ০১টি হাতুরী,লোহার তৈরী ০১টি  পাইপ রেঞ্জ,  ০২টি  স্লাইড রেঞ্জ,ব্লেডসহ ০১টি হেস্কো ফ্রেম,০১টি স্টার স্ক্র ড্রাইভার, ০১টি ওয়েট মিটার উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক  রাকিবুল হাছান বলেন ,আসামিদের উক্ত বিষয়ে বিদ্যুৎ আইনে একটি মামলঅ রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।