কেরানীগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ জুয়েল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকার মাদ্রাসাপাড়ার মৃত বাবুল মিয়ার পুত্র।
আজ মঙ্গলবার দিবাগত রাত ১ টায় ভাওয়ার মাদ্রাসা পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ জুয়েলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে ।








