ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 1, 2023 - 1:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুই পাক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এক পক্ষ শনিবার আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এবং অপর পক্ষ গত রবিবার কুন্ডপট্রিস্থ দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেন।

এদিকে ক্ষমতাসীন দলের এমপি আসম ফিরোজের পক্ষে সংবাদ সম্মেলন করেন দলের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ। বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউল হক জুয়েলের পক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলা কৃষক লীগের সভাপিত এসএম ইউসুফ। উভয় সংবাদ সম্মেলনে একে অপরকে দোষারোপ করেন।

এমপি ফিরোজ পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়েছে, মেয়র জিয়াউল হক জুয়েল কুরুচিপূর্ণ ভাষায় এমপিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনিয়।৭৯ সাল থেকে জনতা ভবনেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছে। বাউফলে আওয়ামী লীগের কার্যালয় নেই কথাটি সত্য নয়। মেয়র জুয়েল আওয়ামী লীগ কার্যালয় নিয়ে অপপ্রচার করেছেন।

অপর দিকে মেয়র জিয়াউল হক জুয়েলের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়েছে, মেয়র জুয়েল আওয়ামী লীগ নামধারী লোক নয়। তিনি বিশ্ববিদ্যালয় পড়াশুনাকালীন সময় থেকেই আওয়ামী লীগের রাজণীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত মেয়র নির্বাচনে তিনি নৌকা নিয়ে প্রতিদ্বন্ধীতা করে জয়লাভ করেছেন। বরং আসম ফিরোজ এমপি ছাত্রজীবনে আওয়ামী লীগের উল্টো করেছেন। দলের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও বীর উত্তম শামসুল আলম তালুকদারের ছেলে হাসীব আলম তালুকদাকে নিয়ে এমপি পক্ষ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তাও সঠিক নয় বলে জানান তিনি।