ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 19, 2023 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহসভাপতি পদে তাইবুর রহমান ও মতিউর রহমান। যুগ্ম সম্পাদক পদে জুলহাস গায়েন ও জুয়েল রানা। অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান রিমন নির্বাচিত হয়েছেন। এর আগেই সাহিত্য ও ক্রিড়া সম্পাদক পদে শরিফুল ইসলাম বাবুল ও দপ্তর সম্পাদক পদে মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন। এ নির্বাচনে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ইফতেখারুল অনুপম, মানবজমিনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যেএ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।