কেরানীগঞ্জে আওয়ামী লীগ বিএনপি’র সংঘর্ষের জেরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্রধান কার্যালয় গতকাল বিকেল চারটায় আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনেকরেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ সংবাদ সম্মেলনে বলেন বিএনপির নেত্রী এডভোকেট নিপুন রায়ের নেতৃত্বে আজকে পরিকল্পিতভাবে আমাদের পার্টি অফিসে নেককারজনক হামলা করেছে।
এই হামলায় আমাদের দলের ১২থেকে ১৩ জন নেতাকর্মীকে আহত করেছে। আমরা এই নেককারজনক হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল পাঁচটায় পার্টি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবো। আমরা বিএনপিকে কেরানীগঞ্জের মাটিতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা আর ঘটাতে দেবো না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের হোসেন সাকু, আগানগর জাহাঙ্গীর শাহ খুশি, শুভঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, শুভঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এত্তেখার হোসেন দুলু প্রমুখ। আহতরা হলেন আজহার বাঙালি, মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ মামুন শরীফ, মোহাম্মদ রিফাত , পুলক শাহ জামান সেন্টু গাজী, বিল্লাহ সহ আরো অনেকে।








