ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বিএনপি’ও আওয়ামী লীগ সংঘর্ষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 26, 2023 - 4:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জের প্রধান কার্যালয় দশ দফা দাবিতে জন সমাবেশ অনুষ্ঠানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নিপুন রায় সহ দশ জন আহত হয়েছে।

ভাঙচুর করা হয়েছে মডেল কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। আজ সকাল ১১ টায় বিএনপি’র প্রধান কার্যালয় সামনে দশ দফা দাবিতে অনুষ্ঠান চলাকালে জিনজিরা বাস্
রোডে আওয়ামী লীগ ও বিএনপি’র মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিপুনরায় সহ ১০ জন আহত হয়েছে। পরে বিএনপি’র নেতা কর্মীরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার আওয়ামী লীগের সাধারণ ম ই মামুন বলেন বিএনপি’র সন্ত্রাসীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে এবং ৪-৫ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। অপরদিকে বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবি জানান আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের জনসমাবেশবন্ধ করার জন্যই এ ধরনের জঘন্য কাজ করেছে এই জঘন্য কাজের জন্য তিনি নিন্দা ওপ্রতিবাদ জানান জানান।