ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পেলেন যারা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 26, 2023 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 180 বার
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন ময়মনসিংহের সর্বকনিষ্ঠ তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। প্রার্থীদের কর্মতৎপড়াতার পাশাপাশি ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচন মূখর হয়ে উঠেছে পুরো উপজেলা।
জমে উঠছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন।আজ শুক্রবার প্রতিক বরাদ্দ  দেন নির্বাচন কমিশন। প্রতিক পেলেন যারা
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন এডভোকেট ফজলুর হক (নৌকা), নূরুজ্জামান সরকার বকুল (ঘোড়া),মাসুদ তালুকদার (লাঙ্গল), মাওলানা রফিকুল ইসলাম (হাতপাখা),ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, নজরুল ইসলাম নয়ন (তালা), আবু হুরায়রা তালুকদার (চশমা),  শামীম চৌধুরী (টিউবওয়েল) মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, সালমা আক্তার কাকন (পদ্মফুল), হাসনা আক্তার বেবি (কলসি)নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১২ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস জানিয়ে তারাকান্দা উপজেলা মোট ভোটার সংখ্যা- ২৬৫৭৫৩জন। এর মধ্যে পুরুষ ১৩৭৭০১, নারী-১২৮০৫২।