ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 6, 2023 - 4:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন)দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়।নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় অভিযানটি পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্তরা হলেন,পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭)ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সমাপ্তি রায় বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।