ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জন ড্রাইভারকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 2, 2023 - 8:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 176 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:সড়কে শৃঙ্খলা ফিরাতে ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চলাচল বন্ধে ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকার কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । কেরাণীগঞ্জ উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ইকুরিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আমেনা মারজান এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট ছাড়া যানবাহন চলাচল বন্ধে বিকেলে উপজেলার ইকুরিয়া এলাকায় মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭৭ ধারা অনুযায়ী ১২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।