ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত -১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 7, 2023 - 4:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 152 বার
 তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মতি মিয়া (৪৫)নামক এক ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় সিএনজির অপরাপর তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে(মমেক) প্রেরণ করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
৭ জুলাই(শুক্রবার)বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি সংগঠিত হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে বিকালে সংগঠিত ময়মনসিংহগামী সিএনজি ও ফুলপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মতি মিয়া ঘটনাস্থলেই নিহত হন।নিহত মতি মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাইবাকুড়ি গ্রামের মৃত হাশেম মিয়ার পুত্র।নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।