ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় দেয়াল ধসে ভটভটি চালক নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 7, 2023 - 4:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পরিত্যক্ত একটি হিমাগারের দেয়াল ধসে ভটভটি চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তায় ‘জ্যোতি হিমাগার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালকের নাম মকলেছুর রহমান (৪৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। ভটভটিতে গরু নিয়ে চৌবাড়িয়া হাটে যাওয়ার পথে দুর্ঘটনা শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী মাইনুর ইসলাম জানান, মকছেুর রহমানের গরুবোঝাই ভটভটি জ্যোতি কোল্ড ষ্টোরেজের সামনে আসার পর দোতালার রেলিং এর ইট ধসে ভটভটির ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মকলেছুর রহমান মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত মকলেছুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#