ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দাকে ক্লীন উপজেলা গড়তে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 14, 2023 - 5:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 176 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বাসস্ট্যান্ড, ভাষা সৈনিক শামছুল হক চত্বর সংলগ্ন শহীদ মিনারের সামনে পিছনে ভাসমান দোকানপাট স্থাপন, বিভিন্ন ধরনের যানবাহন যত্রতত্র রাখা, ময়লা আবর্জনার ফলে সৃষ্ট যানজটের ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (১৪জুলাই)সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর নেতৃত্বে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বিভাগের ও আনসার ভিডিপি সদস্যদের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সড়কের দু’পাশে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা ও যানজট নিরসনে অপ্রয়োজনে দাড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সা সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানাসহ উপজেলা আওয়ামী লীগ ও তারাকান্দা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা প্রদান করেন তারাকান্দা থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং ‘ক্লিন ও গ্রিন তারাকান্দা ’ গড়ার প্রত্যয়ে উপজেলার সর্বত্র পরিষ্কার, পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য শুধু প্রশাসন নয়, সকলকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি যানজট নিরসনে ও পরিস্কার পরিচ্ছন্ন ক্লীন তারাকান্দা গঠনে উপজেলার সচেতন সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, যানবাহন মালিক সমিতির সদস্যবৃন্দ, গাড়িচালকগণ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের কাছে বাসস্ট্যান্ড এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও যানজট নিরসনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন

এদিকে শহরের বর্জ্য অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।