ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 25, 2023 - 9:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মাদক সন্ত্রাস, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্য জন সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত( ২৪ জুলাই) সোমবার সকালে বারহাট্টা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

থানা পুলিশ কতৃক আয়োজিত অনুষ্ঠানে ওসি খোকন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ শাহ শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল হক কাশেম ,জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র লুৎফর রহমান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন- মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে যারা জড়িত তারা দেশ ও জাতির শত্রু। একটা জাতিকে ধ্বংস করতে এদের কোন বিকল্প নেই। এই সকল অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সমূলে নির্মূল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় তিনি মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরী সেবা এবং জঙ্গীবাদ দমনে সকলের সার্বিক সহযোগিতা ও সচেতন হওয়ার আহবান জানান।