ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আড়ানী স্টেশন এলাকার আতংক আশিক সহ আটক ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

রাজশাহী জেলা প্রতিনিধি।রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশন এলাকায় আতংকের নামে পরিনত হয়েছিল আশিক সহ তার বাহিনী। মারধোর, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত তারা। এদের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগের শেষ নেই বাঘা থানায়। অবশেষে আশিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।

বুধবার (১৬ ই আগষ্ট) দুপুর আনুমানিক ১ টার দিকে বাঘা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আড়ানী নুরনগর গ্রামে নাসির উদ্দিন ছেলে আশিক, নাজিম উদ্দীনের ছেলে মানিক ও সাবানির ছেলে জুয়েল।

স্থানীয় সূত্রে জানাযায়, গত ৬ই আগষ্ট বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের ওবাইদুল রহমানের ছেলে ডেকোরেটর ব্যবসায়ী নজরুল ইসলাম, মহসিন আলী ভেলুর ছেলে সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম, মৃত সামছুলের ছেলে কলা বিক্রেতা জুয়েল সহ তার সাত মাসের গর্ভবতী স্ত্রী মুন্নি, বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিনের ছেলে মনোয়ার এবং সাহাদৎ আলীর ছেলে আমিরুল কে মারপিট করে গুরুতর ভাবে আহত করে এবং অত্র ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বজলুকে না পেয়ে তার বাড়ির সিসি ক্যামেরা, জানালার প্লাস, বৈদ্যুতিক মিটার সহ বাড়ির বাহিরে থাকা অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এছাড়াও আশিক বাহিনীর ভয়ে একজন এইস এস সি পরিক্ষার্থী সহ ১০ /১৫ জন নিজ বাড়ি ছাড়ে অন্যত্র পালিয়ে রয়েছে । এ ঘটনায় ভুক্তভোগীরা বাঘা থানায় মামলা করে বলে জানাযায়।

থানা সূত্রে জানাযায়, ঘটনার পর থেকে আশিক সহ অন্যরা আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই আব্দুল মজিদ এর নেতৃত্বে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এসআই মেহেদী হাসান , এসআই আজিজুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আশিকের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের ঘটনায় ভুক্তভোগীরা অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম সহ বাঘা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খায়রুল ইসলাম বলেন, কয়েকদিন আগে আশিক,জুয়েল, মানিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা সবাই পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিস্চিত হয়ে এসআই আঃমজিদ,এসআই মেহেদী,এসআই আঃআজিজ তাদেরকে গ্রেফতার করে থানাতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল ১৭ই আগষ্ট সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।