সখীপুরে গরুর হাটের অনুমতির দাবিতে মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে গরু-ছাগলের হাট বসানোর অনুমোদনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে । শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সখীপুর-ঢাকা সড়কে উপজেলার দেওদিঘী বাজারে যাদবপুর ইউনিয়নের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ওই মানববন্ধনে বক্তারা জানান, সখীপুর টাঙ্গাইল জেলার দ্বিতীয় বৃহত্তর উপজেলা হলেও এ উপজেলায় গরু-ছাগল বিক্রির জন্য কোনো হাট নেই। তাই সপ্তাহের প্রতি শনিবার দেওদিঘী বাজারে গরু-ছাগলের হাট বসানোর অনুমোদনের দাবি জানান তারা।
ইয়াসিন আলীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডি.এম শরীফুল ইসলাম শফি, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আক্কাছ, ইউপি সদস্য আজমত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সভাপতি একেএম হেলাল উদ্দিন, নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুল মোল্লা, রাজু আহমেদ প্রমুখ গরুর হাট বসানোর অনুমোদনের দাবিতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন।








