ঢাকা | মে ১৪, ২০২৬ - ৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো ২ কেজীর জোড়া ইলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 18, 2023 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জয়নাল মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের  ২ কেজী ওজনের দুটি ইলিশ।
উপজেলার মহিপুর মৎস্য আড়তে নিয়ে আসা ইলিশের একটির ওজন হয়েছে ২ কেজি ১০০ গ্রাম ও অপটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম।
গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট)  বেলা ১১টায় আকন ফিস মৎস্য আড়তে অন্যান্য মাছের সঙ্গে এ ইলিশ দুটি  নিয়ে আসা হয়। পরে অন্য ইলিশের সঙ্গে ৬৫ হাজার টাকা মন হিসেবে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দুটির ওজন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন কলাপাড়র ব্যাবসায়ীরা।
মাছ পাওয়া জেলে জয়নাল মাঝি দৈনিক বরিশাল সমাচারকে জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলে সহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়।
 পরে গতকাল রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে এ মাছ দুটি ধরা পড়ে। এ মাছ দুটি অন্যান্য ইলিশের  সঙ্গে বিক্রি করা তিনি ভালো দাম পেয়ে সন্তুষ্ট  বলে জানান তিনি।
এ ব্যপারে মহিপুর মৎস্য আড়ত ব্যাবসায়ী সমিতির মো.মনিরুল ইসলাম জানান, এ বছর তুলানামুলক ভাবে ইলিশ কম পাওয়া যাচ্ছে।তবে এই সপ্তাহে ইলিশ আহরণ কিছুটা হলেও বেড়েছে তবে দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে বলে জানান। এদিকে ২ কেজি ওজনের মাছ পাওয়ায় জেলেদের মধ্যে আনন্দ বেড়েছে বলে জানিয়েছেন।