ঢাকা | মে ১৪, ২০২৬ - ৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 19, 2023 - 10:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

কুড়িগ্রাম ( ভূরুঙ্গামারী) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ‍্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক, সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী থানার ও অফিসার ইনচার্জ রুহুল আমিন, অধ‍্যক্ষ লুৎফর রহমান, অধ‍্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।