ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 21, 2023 - 9:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহীর তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাতের সভাপতিত্বে-এতে বক্তব্য রাখেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,আসাদ আলী, কার্তিক চন্দ্র প্রামানিক, ত্রিনাথ দাস, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।